এক এক্কে এক
দুই এক্কে দুই
পড়শীরা সব দেখে বলে ‘বুড়ি’ না কি মুই
তিন পেরিয়ে চারের কোটা হয়তো বা ছুঁই-ছুঁই
তবু খোকার বাপের কাছে ‘সদ্য ফোটা যুঁই’
আমি সদ্য ফোটা যুঁই
দুই দুগুণে চার
যোগ গুণ ভাগ বিয়োগ করো
বাড়বে না সে আর
থমকে আছে তেনার চোখে
বয়সটা আমার
যেন লক্ লকিয়ে লতিয়ে ওঠা
বর্ষাকালের পুঁই
আট দুগুণে ষোল
ঘরের কথা পরের কাছে
বলব কত বলো?
দু’দিন বাপের বাড়ি গেলে
চক্ষু ছলো ছলো
‘ডিসকো’ নাচের তালে ঘরের
ভাঙবে সব কিছুই
Discussion
Public comments for Ek Ekke Ek Dui Ekke Dui are available on the discussion page.
View discussion