আকাশ তুমি বুঝেছ কি?
হারিয়েছ তুমি সকল বাতাস।
সূর্য জেনেছ কি?
অন্ধকারে তুমি একা…
ছেলে, পেছনে ফিরে দ্যাখো
ছায়া নেই মেঝেতে তোমার।
তুমি একা।
সময় জানতে চাওনি কখনও,
তুমি কতটা শীতল।
বিকেল, জেনে নাও তুমি,
তোমার ভেতরে বৃষ্টি ঝরে।
মেয়ে, পেছনে ফিরে দ্যাখো,
তুমিও একা কি না?
তুমি একা।
Discussion
Public comments for Eka are available on the discussion page.
View discussion