এখন যুদ্ধের কথা বলে কি লাভ?
ওসব কবেকার কথা
আমরা তো জিতেই গেছি;
তাহলে আমরা কি সুখী?
সেই রাতে আগুন জ্বলেছিল,
পুড়েছিল ঘুমন্ত শিশুরা,
থরথর কাঁপছিল সবকিছু,
সারিবদ্ধ মৃত্যুই যেন সত্য।
নিঃস্ব মানুষেরা আজও নিঃস্বই রয়ে গেল।
তাহলে এই যুদ্ধের কি প্রয়োজন ছিল?
Discussion
Public comments for Proshno are available on the discussion page.
View discussion