Back to Library
Satirical

একানড়ে কানেকড়ে Ekanore Kanekore

Salil Chowdhury

Ekanore Kanekore lyrics by Salil Chowdhury. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
সলিল চৌধুরী
ধরণ
আধুনিক
Lyrics

একানড়ে, কানেকড়ে
তেঁতুল পাড়ে, ছড়ে ছড়ে
এক হাতে তার নুনের ভাঁড়, আরেক হাতে ছুরি
কান কেটে, নুন ঘসে বেড়ায় বাড়ি বাড়ি৷

কানপুরেতে একানড়ের মস্ত বড়ো মকান
হরেক রকম কানের সেথা কানোহারী দোকান
কানপাতলা সেখানে যায় কিনতে মোটা কান
আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান

কানাঘুষো যা কিছু হয়, যত কানাকানি
সবকিছু সেই একানড়ে করেছে আমদানী
তখনো দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান
একবার কানপুরে এলেন কিনতে তাঁহার বাঁ কান

একানড়ে বল্লে, দেখুন সময় দিতে হবে
মন্ত্রীর কান আনতে গেলে দিল্লী যেতে হবে
এই না বলে একানড়ে দিল্লী দিলো হাঁটা
ছদিন পরে ফিরে এলো, চক্ষু ভাঁটা ভাঁটা
বল্ল কেঁদে, নিন ফিরিয়ে আপনার টাকাটা
মন্ত্রী হবার পরে ওদের সবার দু কান কাটা

Read in Banglish
Ekanore, kanekore Tentul pare, chore chore Ek hate tar nuner bhar, arek hate churi Kan kete, nun ghose beray bari bari. Kanpurete ekanorer mosto boro mokan Horek rokom kaner setha kanohari dokan Kanpatla sekhane jay kinte mota kan Ar kane khato kine ane lomba dekhe kan Kanaghuso ja kichu hoy, joto kanakani Sobkichu sei ekanore koreche amdani Tokhono desh hoyni swadhin, montri chilen Dankan Ekbar Kanpure elen kinte tahar ba kan Ekanore bolle, dekhun somoy dite hobe Montrir kan ante gele Dilli jete hobe Ei na bole ekanore Dilli dilo hata Chodin pore phire elo, chokkhu bhata bhata Bollo kende, nin phiriye apnar takata Montri hobar pore oder sobar du kan kata

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ei Roko Prithibir Garita Thamao

এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও

Salil Chowdhury

"এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরে"

Melancholic

Aaj Ei Akash

আজ এই আকাশ

Adit

"আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে"

Inspirational

Sedin Ar Koto Dure

সেদিন আর কতদুরে

Salil Chowdhury

"সেদিন আর কতদুরে, যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এ দেশ ধন ধান্যে"

Revolutionary

Shilpi Songrami Paul Robeson

শিল্পী সংগ্রামী পল রবসন

Salil Chowdhury

"ওরা জীবনের গান গাইতে দেয়না শিল্পী সংগ্রামী পল রবসন আমরা তোমারই গান গাই ওরা চায়না।।"

Satirical

Shohorer Babugiri Sobar Tekka Rakhabo Bhai

শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই

Ramkumar Chatterjee

"শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই বাবুর বাবু সেরা বাবু বাবুয়ানির জুড়ি নাই ফুলের বাগান সামনে রবে বৃষ্টিতে গোলাপ ছিটোবে"

Satirical

Shono He Shono

শোনো হে শোনো, শোনো হে শোনো

Chandrabindoo

"শোনো হে শোনো, শোনো হে শোনো শোনো সুধীজন, গেয়ো না গান না শিখে ব্যাকরণ যতই থাকুক গান টগবগে প্রাণে অনুচিত গান গাওয়া যে না গান জানে"

Discussion

Public comments for Ekanore Kanekore are available on the discussion page.

View discussion