একদিন পরের কথা ভাবলি নারে।
পার হবি হীরের সাঁকো কেমন করে।।
এক দমের ভরসা নাই
কখন কি করবে রে ভাই
তখন কার দিবে দোহাই
কারাগারে।।
বিনা কড়ির সদাই কেনা
মুখে সাঁইর নাম জপ না
তাতে কি আলস্যপনা
দেখি তারে।।
ভাসাও অনুরাগ-তরী
বসাও মুর্শিদ কাণ্ডারী
লালন কয়, সেই সে পাড়ি
যাবে সেরে।।
Discussion
Public comments for Ekdin Porer Kotha Bhabli Nare are available on the discussion page.
View discussion