একি আজগুবি এক ফুল
ও তার কোথায় বৃক্ষ,
কোথায় আছে রে মূল।
ফুটেছে ফুল মান-সরোবর
শূন্য গোফায় ভোমরা তার
কখন মিলন হয় রে দোহার
রসিক হলে জানা যায় রে স্থূল।
শুধু বিম্বু নাই সে ফুলে
মধুকর কেমনে খেলে
পড় সহজ প্রেম-স্কুলে
জ্ঞানের উদয় হবে, যাবে ভুলে৷
শনি শুক্কুর এরা দুই জন
সে ফুলে হইল সৃজন
সিরাজ সাঁই বলে রে লালন
ফুলের ভ্রমর কে তা কর গে উল৷
Discussion
Public comments for Eki Ajgubi Ek Phul are available on the discussion page.
View discussion