ও শিমুল বন
দাও রাঙিয়ে মন
কৃষ্ণচূড়া দোপাটী আর
পলাশ দিল ডাক
মধুর লোভে ভিড় জমাল
মৌ-পিয়াসী অলির ঝাঁক।
কামরাঙা বৌ মুখ ঢাকে লাল চেলীতে
চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে
দিসনে গো ডাক তারে দোহাই কথা রাখ।
আবেশে আজ শুধু হৃদয় ভরে যাক
হেসে প্রহর বয়ে যাক।
আজকে আমার মন হারাবার এল কি সেই লগ্ন গো
কিসের সাড়ায় কার ইশারায় স্বপ্নে আঁখি মগ্ন গো
বৌ কথা কও, ঐ তো বাজায় শাঁখ—
আবেশে আজ শুধু হৃদয় ভরে যাক
হেসে প্রহর বয়ে যাক।
Discussion
Public comments for O Shimul Bon Dao Rangiye Mon are available on the discussion page.
View discussion