এমন দিন কি হবে রে আর।
খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
আদমের রুহু সেই
কেতাবে শুনিলাম তাই
নিষ্ঠা যার হল রে ভাই
মানুষ মুরশিদ করল সার।
খোদ সুরাতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম
আকার নাই তার, সুরাত কেমন
লোকে বলবে তাও আবার।
আহমদের নাম লেখিতে
মিম হরফ কয় নফি করতে
সিরাজ সাঁই কয়, লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখ এবার।।
Discussion
Public comments for Emon Din Ki Hobe Re Ar are available on the discussion page.
View discussion