এমন সুন্দর শ্যামল বনবেহারী।
তারে হদিয়ে রাখিয়ে সদায় গো হেরি।।
সকল সখীর সঙ্গে আইলাম। জল ভরি
আঁখির ঠারে আমায় বলে মালা দেও প্যারী।
কদম ডালে বইসে কালায় বাজায় বাঁশরী
কত যুবত নারীর মনপ্ৰাণ নিল গো হরি।
ভাইবে রাধারমণ বলে শুন সহচরী
কালার প্রেমের এতো জ্বালা আগে তো না জানি।
Discussion
Public comments for Emon Sundar Shyamol Bonbehari are available on the discussion page.
View discussion