এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা।
সদ্য বাকির দায় যাবি যমুনায়
হবে রে কপালে দায়মাল ছাপা।।
কৃতি-কর্মা সেহি ধনী
অমূল্য মাণিক মণি
করিল কৃপা তোরে করিল কৃপা।
সে ধন এখন
হারালি রে মন
এমন কি তোর কপাল বদওকা।।
আনন্দ বাজারে এলে
বেপারীর লাভ করব বলে
এখন শূন্য সেদকা।
মঙ্গেরি সঙ্গে
মজে কু-রঙ্গে
হাতের তীর হারায়ে হলি ক্ষ্যাপা।।
দেখলি নে মন বস্তু খুঁজে
কাঠের মালা নেড়ে চেড়ে
মিছা নাম জপা।
লালন ফকির কয়,
কি হবে উপায়
বৈদিক রৈল যেন চক্ষু ঝাঁপা।।
Discussion
Public comments for Ene Mahajoner Dhon Binash Korli Khyapa are available on the discussion page.
View discussion