Back to Library
Melancholic

এপিটাফ ২ Epitaph 2

Aurthohin

Epitaph 2 lyrics by Aurthohin (2004). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Shopnochura
Release

2004

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন
Lyrics

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……

সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর………..বহুদূর…………বহুদূর

Read in Banglish
Brishti nemeche aaj akash bhenge Hat-chi ami metho pothe Moner canvase bhash-che tomar chhobi Bohudin tomay dekhi na je Tomay niye koto shopno aaj kothao haray Purono gaan-tar shur aaj more kaanday Tumi to diyechile more krishnochura phool Ami to boshechilam niye shei gaaner shur Tumi to diyechile more krishnochura phool Chole gecho kothay amay phele bohudur... Bohudur...... Shadakalo e jiboner majhe Rongin chile tumi shudhu Tomay niye lekha koto kobitay Diyechilam koto shur Aaj amar hater muthoy nei je tomar hat, Bhorer alo phutbe kokhon Bhebechi koto raat Tumi to diyechile more krishnochura phool Ami to boshechilam niye shei gaaner shur Tumi to diyechile more krishnochura phool Chole gecho kothay amay phele bohudur... Bohudur...... Juddho sheshe aaj ghore phire Dekhi tumi nei je pashe Bhebechilam tumi thakbe dariye krishnochura phool hate Tobey ki juddhe gelam tomay harate? Epitapher lekhagulo pori jhapsha chokhe Ami to diyechilam tomay krishnochura phool Tumi to geyechile shei notun gaaner shur Ami to diyechilam tomay krishnochura phool Tobey keno ami gelam chole tomay phele bohudur Bohudur...........bohudur............bohudur
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Shesh Gaan

শেষ গান

Aurthohin

"যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে, তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে…."

Reflective

Shomoy

সময়

Aurthohin

"কতনা সময় বয়ে যায় নদীর স্রোতেরই ধারায় হৃদয়ের দুকূল ভেঙে ভাসায়"

Melancholic

Shurjo

সূর্য

Aurthohin

"নীল আকাশের নিচে পাখির কলতানে সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে"

Melancholic

Uru Uru Mon

উড়ু উড়ু মন

Aurthohin

"আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি কাঁদছে সে সকাল থেকে সব নিয়েছে আড়ি সময় আর অসময়ে কাঁদে সারাক্ষন"

Melancholic

Hoytoba

হয়তোবা

Aurthohin

"হয়তোবা আমার লেখা কোন এক গানের মতো জোছনা ঘেরা কোন নিঝুম এক রাতে আসবে তুমি আমার কাছে"

Playful

Chaite Paro

চাইতে পারো

Aurthohin

"চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ আকাশের ঐ চাঁদ অথবা এই রাত"

Discussion

Public comments for Epitaph 2 are available on the discussion page.

View discussion