Back to Library
Devotional

এসো কল্যাণী চির-আয়ুষ্মতী Esho Kalyani Chira-Ayushmati

Kazi Nazrul Islam

Esho Kalyani Chira-Ayushmati lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album
Gaaner Mala
Release

1934

কণ্ঠশিল্পী
সত্য চৌধুরী
Lyrics

এসো কল্যাণী, চির-আয়ুষ্মতী!
তব নির্মল করে জ্বালো ভবন-প্রদীপ
জ্বালো জ্বালো জ্বালো সতী॥

মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও অয়ি সুমঙ্গলা!
সকল অকল্যাণ সকল অমঙ্গল করো দূর শুভ-সমুজ্জ্বলা!
এসো মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী॥

এসো লক্ষ্মী গৃহের, আঁকো অঙ্গনে সুমঙ্গল আলপনা,
তব পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে করো গো সোনা।
তুমি দেবতার শুভ বর মূর্তিমতী॥

স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি,
আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি।
তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে
চির-শান্তির ধ্রুবতারা জ্বলে,
সংসার-অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী স্নিগ্ধজ্যোতি॥

Read in Banglish
Esho kalyani, chiro-ayushmoti! Tobo nirmol kore jvalo bhobon-prodip Jvalo jvalo jvalo soti. Mongol-shonkho bajao bajao oyi sumongola! Sokol okollyan sokol omongol koro dur shubho-somujjvola! Esho matir kutire dur akasher orundhoti. Esho lokkhi griher, anko ongone sumongol alapona, Tobo punno-porosh diye dhuli-muthire koro go sona. Tumi debotar shubho bor murtimoti. Snan-shuddha tumi puja-deule jobe koro aroti, Anoto akash jeno tobo chorone kore pronoti. Tobo kunthito gunthon-tole Chiro-shantir dhubrotara jvole, Shongshar-oronnye dhyan-mogna tumi topoti snigdhojyoti.

Related songs

More songs you may enjoy.

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

He Vidhata

হে বিধাতা

Kazi Nazrul Islam

"হে বিধাতা! দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে, কাঁদায়ে জননী-প্রায় কোলে কর পুনরায়, শান্তিদাতা।"

Devotional

Shubhro Somujjwol He Chiro-Nirmol

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Kazi Nazrul Islam

"শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Discussion

Public comments for Esho Kalyani Chira-Ayushmati are available on the discussion page.

View discussion