এস দুনু ভাইরে গৌর ও নিতাই।।
সত্যতে ছিলেন হরি, ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই।
দ্বাপরে শ্যাম নটবর ভুলাইলায় রাই রে।
কলিতে গৌরাঙ্গ লীলা, নাচে জগত ভাসাইলায় রে ভাই।
কত পাপী-তাপী উদ্ধারিলা জগাই আর মাধাই।
ভাবিয়ে রাধারমণ বলে, ঠেকালাম ভবের মায়া জালে।
কলি শমনে বান্ধবে যখন, তখন দিবে। কার দুহাই, গৌর ও নিতাই।
Discussion
Public comments for Eso Dunu Bhaire Gour O Nitai are available on the discussion page.
View discussion