সজনী জলে গিয়াছিলাম একেলা
রাখছে না গো শ্যাম কালা
একাকিনী পাইয়া বন্ধে গো
করিয়াছে রসের খেলা।।
জল ভরিতে গিয়েছিলাম আমি এক অবলা
এগো পরাণে বন্ধু রক্তে রসে গো
বন্ধু মনচোরে করে উতলা
রেখেছে নাগো শ্যাম কালা।।
ভাইবে রাধারমণ বলে শোন গো অবলা
এগোতোরে নিষেধ করি ও নাগরী
যাইছ না জলে একেলা।।
Discussion
Public comments for Sajoni Jole Giyachilam Ekela are available on the discussion page.
View discussion