এতিম নাদান ভবে মাওলা তোমাকে বিনে
তুমি ছাড়া কেউ নাই আমার দরদী এই ভূবনে।।
তুমি আশেক দয়ার ভান্ডার
আমি কাঙ্গাল বড় গুণাহগার
দয়া করে করিও পার
গেলে নিদানে।।
তুমি এ দুনিয়ার রাজা
বান্দা মোরা সবাই প্রজা
একবার দরশন দিও দয়াল
বলি আবেদনে।।
করো তুমি তিলেক দয়া
দাও মোরে শান্তির ছায়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
ডাকি গো ভজনে।।
Discussion
Public comments for Etim Nadan Bhobe Maula Tomake Bine are available on the discussion page.
View discussion