এত আনন্দধ্বনি উঠিল কোথায়,
জগতপুরবাসী সবে কোথায় ধায় ॥
কোন্ অমৃতধনের পেয়েছে সন্ধান,
কোন্ সুধা করে পান!
কোন্ আলোকে আঁধার দূরে যায় ॥
জাগো জাগো রে, সবে ডাকো নাম—
যাব সেই অমৃতধাম ॥
আজি বিফল বাসনা তেয়াগো সবে—
জয় জয় জয় গাও মহোৎসবে,
মহা-আনন্দে মিলি করো গান ॥
Discussion
Public comments for Eto Anandadhwani Uthilo Kothay are available on the discussion page.
View discussion