গা সখী, গাইলি যদি, আবার সে গান।
কতদিন শুনি নাই ও পুরানো তান॥
কখনো কখনো যবে নীরব নিশীথে
একেলা রয়েছি বসি চিন্তামগ্নে চিতে–
চমকি উঠিত প্রাণ–কে যেন গায় সে গান,
দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।
হা হা সখী, সেদিনের সব কথাগুলি
প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।
যেদিন মরিব, সখী, গাস্ ওই গান–
শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ॥
Discussion
Public comments for Ga Sokhi Gaili Jodi Abar Se Gan are available on the discussion page.
View discussion