Back to Library
Contemplative

গান আমার যায় ভেসে যায় Gaan Amar Jaye Bhese Jaye

Rabindranath Tagore

Gaan Amar Jaye Bhese Jaye lyrics by Rabindranath Tagore (1925). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

গান আমার যায় ভেসে যায়----
চাস্‌ নে ফিরে, দে তারে বিদায়॥

সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা,
সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥

কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা—
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।

ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী—
উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥

Read in Banglish
Gaan amar jaye bhese jaye---- Chas ne phire, de tare biday. Se je dokhinhaway mukul jhora, dhular achol helay bhora, Se je shishir-photar mala gatha boner anginay. Kadon-hashir alochhaya sara olos bela-- Megher gaye ronger maya, khelar pore khela. Bhule-jawar bojhai bhori gelo chole kotoi tori-- Ujan baye phere jodi ke roy se ashay.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Haowa Lage Ganer Pale

হাওয়া লাগে গানের পালে

Rabindranath Tagore

"হাওয়া লাগে গানের পালে– মাঝি আমার, বোসো হালে॥ এবার ছাড়া পেলে বাঁচে, জীবনতরী ঢেউয়ে নাচে"

Spiritual

Amal Dhabal Pale Legechhe

অমল ধবল পালে লেগেছে

Rabindranath Tagore

"অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া । দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।"

Peaceful

Ananta Sagar Majhe Dao Tori Vashaiya

অনন্তসাগর মাঝে দাও তরী ভাসাইয়া

Rabindranath Tagore

"অনন্তসাগর মাঝে দাও তরী ভাসাইয়া । গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া ।। সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী,"

Reflective

Akash Hote Khoslo Tara

আকাশ হতে খসল তারা

Rabindranath Tagore

"আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ।। প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে তৃণে তৃণে শিশিরধারা ।।"

Spiritual

Akash Bhora Surjo Tara

আকাশভরা সূর্য-তারা

Rabindranath Tagore

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Discussion

Public comments for Gaan Amar Jaye Bhese Jaye are available on the discussion page.

View discussion