আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ।।
প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা ।।
দুখের পথে গেল চলে- নিবল আলো, মরল জ্বলে ।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা ।।
Read Akash Hote Khoslo Tara in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1914
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ।।
প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা ।।
দুখের পথে গেল চলে- নিবল আলো, মরল জ্বলে ।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা ।।
More songs you may enjoy.
হাওয়া লাগে গানের পালে
Rabindranath Tagore
"হাওয়া লাগে গানের পালে– মাঝি আমার, বোসো হালে॥ এবার ছাড়া পেলে বাঁচে, জীবনতরী ঢেউয়ে নাচে"
অমল ধবল পালে লেগেছে
Rabindranath Tagore
"অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া । দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।"
অনন্তসাগর মাঝে দাও তরী ভাসাইয়া
Rabindranath Tagore
"অনন্তসাগর মাঝে দাও তরী ভাসাইয়া । গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া ।। সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী,"
আকাশভরা সূর্য-তারা
Rabindranath Tagore
"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"
আছে দুঃখ, আছে মৃত্যু
Rabindranath Tagore
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"
আঁধার এল ব’লে তাই
Rabindranath Tagore
"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"
Discussion
Public comments for Akash Hote Khoslo Tara are available on the discussion page.
View discussion