গভীর রাতে যখন একা থাকি
চাঁদের পানে চেয়ে চেয়ে
তোমার ছবি আমি আঁকি
তখন তুমি কেন
আমার কাছে আসো না
আমার দু’হাত ধরে
তোমার আপন করে
কেন আমায় ভালোবাসনা
চাইনি তো কোনো কিছু
তোমার কাছে কোনোদিনও
চিরদিন আমি আমার
এই কথাটি শুধু জেনো
তোমার দুঃখে আমি কাঁদি
আমার সুখে কেন হাসো না
একদিন বেসেছিলে
ভালো তুমি কতনা যতনে
সবই কি ভুলেছ তুমি
পড়ে না কি কখনো তা মনে
আমায় কাছে ডেকে
তোমার বুকে রেখে
সুখের ভেলায় কেন ভাসোনা
Discussion
Public comments for Gabhir Rate Jokhon Eka Thaki are available on the discussion page.
View discussion