যেই আসে রাত
যেই ওঠে চাঁদ
মনে পড়ে যায় সেই মুখটা
যেই ওঠে সূর্য
যেই ডাকে পাখী
ব্যথায় ভরে এই বুকটা
আমার এই গান শুনে
খেয়ালিতে কতনা সে হাসত
হাজার বাধার মাঝে
কতনা আমায় ভালোবাসতো
কোথাও আজ তাই
খুঁজে পাইনা সেই সুখটা
ফুলেরই কাছে এসে
চুপি চুপি কত খেলা খেলত
মেঘেরই ভেলায় ভেসে
আমারই কথা শুধু বলত
খুঁজে দাওনা হারিয়ে যাওয়া
সেই দুপুরটা
Discussion
Public comments for Jei Ashe Raat Jei Othe Chand are available on the discussion page.
View discussion