ঘরে বাস করি সে ঘরের খবর নাই
চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই।।
ঘর ছেড়ে বাইরে খোঁজা
বয় সে যেমন চিনির বোঝা
পায় না রে সে চিনির মজা
বলদ যেই ছাই।।
কলকাঠি যার পরের হাতে
তার ক্ষমতা ত্রিজগতে
লেনাদেনা দিবারাতে
পরে পরের ভাই।।
একি বেহাত আপন ঘরে
থাকতে রতন হয় দারিদ্র্যে
দেয় সে রতন হাতে ধরে
তারে কোথা পাই।।
পর দিয়ে পর ধরাধরি
সে পর কই চিনতে পারি
লালন বলে হায় কী করি
না দেখি উপায়।।
Discussion
Public comments for Ghore Bash Kori Se Ghorer Khobor Nai are available on the discussion page.
View discussion