ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা
জাগা হয় না ঘরের মাঝে সে থাকে না ঘর ছাড়া।।ধু।।
বায়ান্ন গলি তিপন্ন বাজার ঘরের মধ্যে পোরা
মূল কোঠায় মহাজন বসে নামটি ধরে সে অধরা।
ঘরে কেবা ঘুমায় কেবা জাগে কেবা দেয় রে পাহারা।
ছয় চোরায় চুরি করে পবন দাস দেয় পাহারা
সংসার জুড়ি ঘর বেধেছে থাকিয়া সে মরা
ধরমু করি জনম গেল না হইল ধরা
ভাইবে রাধারমণ বলে ডুবিল মুলের ভরা
ঘরে থইয়া ধরতে আমি না পারিলাম অধরা।
Discussion
Public comments for Ghorer Majhe Ghor Bedheche are available on the discussion page.
View discussion