ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি,
আর আমারই মতো জাগে নীড়ে দু’টি পাখি ।।
কথা দিয়েছিলে আসিবে গো ফিরে,
চাঁদ জাগে দূরে আকাশের তীরে–
তাই তোমারেই আমি বারে বারে পিছু ডাকি ।।
একে একে ওই ডুবে গেল তারা,
তবু তুমি ওগো দিলে না তো সাড়া–
হায়, আলেয়া যেন আলো হয়ে দিল ফাঁকি ।।
Discussion
Public comments for Ghum Bhulechi Nijhum E Nishithe are available on the discussion page.
View discussion