খুলিয়া কুসুম সাজ শ্ৰীমতী যে কাঁদে
অলখে রহিয়া কানু ফুলরেণু সাধে।
সুরভি ঝরানো মালা
দিল প্রাণে একি জ্বালা
যার লাগি হারাল কুল
কি দিয়ে যে বাঁধে।।
অঙ্গের লাবণি হলো নয়নের জল
প্রেমের যমুনা কুল হয়েছে পিছল
সে যে শুধু ফুলবাণে
পরাণ বিধিতে জানে
বিষভরা ফুলবাণে
একি জ্বালা দিল প্রাণে
তবু, কলঙ্কিনী হলো যে নাম
কিবা অপরাধে।
Discussion
Public comments for Khuliya Kusum Saaj Shrimati Je Kande are available on the discussion page.
View discussion