গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো
নিবাও গো জল চন্দন দিয়া।।
আর বন জ্বলে সয়ালে দেখে–
ইদুরের আনল কেও না দেখে
এগো, ধাকধাকাইয়া জ্বলছে আনল
আনল জল দিলে আর নিবে না।।
আর আদরে–আদরে প্ৰেম
আগে বাড়াইয়া–
এগো অখন মোরে প্রাণে মাইলাম গো
ও সই, স্বপন দেখাইয়া গো।।
আর ভাইবে রাধারমণ বলে
ও সই, মনেতে ভাবিয়া,
এগো, নিবি ছিল মনেরি আগুইন,
কে দিল জ্বালাইয়া।
Discussion
Public comments for Gour Bicched Premer Eto Jwalago are available on the discussion page.
View discussion