গৌরচান হৃদয়ে রাখব অন্যরে না দেখতে দিব।
সখী গো ঢাকা থাকি সেকরা আনব
প্রেমের সিন্দুক বানাইব।
ওগো প্রেমের সিন্দুক প্রেমের তালা
প্ৰেম সুবাণী লগাই রাখব।
সখী গো বিলাত থাকি ওয়াড় আনব
প্রেমের বালিশ বানাইব।
ওগো প্রেমের বালিশ প্রেমের তোষক
ওগো প্রেমের মশারি টাঙাইব।
সখী গো ভাইবে রাধারমণ বলে
প্ৰেমানলে অঙ্গ জ্বলে
ও গৌরায় কেউরে কান্দায় কেউরে হাসায়
যার প্রেমে মন মজাইব।
Discussion
Public comments for Gourchan Hridoye Rakhbo are available on the discussion page.
View discussion