Back to Library
Socially Conscious

গালি বয় ২ Gully Boy 2

Tabib Mahmud and Gully Boy Rana

Gully Boy 2 lyrics by Tabib Mahmud and Gully Boy Rana (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

আমি রানা
গাল্লিবয়
আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়
আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়

রিংটোন
বাজলে ধরবেন ফোন

ক্ষুধার রাজ্যে উচু আকাশটা মাটি
পুর্নিমা চাদ যেনো ঝলসানো রুটি
সুকান্ত বুঝেছিলো আমাদের ব্যাথা
লিখেছিলো কবিতায় ক্ষুধাতুরা কথা

তিন দিন হয়ে গেলো পেট ভরে খাই নাই
মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই
এভাবেই বেচে আছি ক্ষুধা নিয়ে পেটে
মাটি কেটে ইট ভেংগে দিন রাত ক্ষেটে

বাবার কাছে মেয়ে করেছিলো আবদার
ঈদে কিনে দিও মোরে কামিজ আর সালোয়ার
বাবা বলেছিলো দিবে মেয়েটাকে ভুলিয়ে
কেদেছিলো বাবা ঈদে মুখটাকে লুকিয়ে

আমারতো বাবা যিনি থেকেও যে নেই
সব কথা ভেংগে চুরে বলতে যে নেই
কার কাছে করব আহ্লাদি আবদার
একা মা কোনো মতে টানছে এ সংসার

আমি রানা আমার সবটা জানা
আমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে আমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?

সুবিধা বঞ্চিত কত শিশু পথে ঘাটে
সব ভুলে একবেলা খাবারের পিছু ছোটে,
শিক্ষা তুমি আজ হয়ে গেছো বিক্রি
ইস্কুলে যায় খোকা শুধু পেতে চাকরি।

শিক্ষা যদি করে মানুষকে নীতিবান
তবে কেনো সমাজে ছোট-বড় ব্যবধান,
শিক্ষাটা আজ যেন মাথা কাটা বুনো হাতি
লাখ টাকা টিউশন ফিস নেবে ভার্সিটি।

ভেবে দেখো পৃথিবীতে তুমি কত নিরুপায়
টাকা নাই হাঁটো তাই ফুটপাতে খালি পায়,
জীবনটা থেকে যেন সুখী তুমি গেছো চুরি
বেছে আছো কোনো মোতে দিয়ে যেন হামাগুড়ি।

আজকের পথ শিশু চেতনায় করে হিসু
পেট যার খালি তাকে নীতি কথা বলা মিছু,
আজ এই পরিণতি এর দায়ী আমরাই
স্বার্থের চর্চায় নিজেদের কামড়াই।

আমি রানা আমার সবটা জানা
আমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে আমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?

তুমি রানা তোমার সবটা জানা
তোমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে তুমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?

Read in Banglish
Ami Rana Galliboy Ami Rana Galli Boy Dhakkaiya Galli Boy Ami Rana Galli Boy Dhakkaiya Galli Boy Ringtone Bajle dhorben phone Khudhar rajye uchu akashta mati Purnima chad jeno jolsano ruti Sukanta bujhechhilo amader byatha Likhechhilo kobitay khudhatura kotha Tin din hoye gelo pet bhore khai nai Manusher kachhe kichhu lojjay chai nai Ebhabei beche achhi khudha niye pete Mati kete it bhenge din rat khete Babar kachhe meye korechhilo abdar Ede kine dio more kamiz ar salwar Baba bolechhilo dibe meyeta ke bhuliye Kedechhilo baba ede mukhtake lukiye Amarto baba jhini thekeo je nei Sob kotha bhenge chure bolte je nei Kar kachhe korbo ahladi abdar Eka ma kono mote tanche e songshar Ami Rana amar sobta jana Amar moto achhe hajar Rana, Ek gan geye ami aj viral Baki Ranader bolo ki hobe kal? Subidha bonchito koto shishu pothe ghate Sob bhule ekbela khabarer pichhu chhote, Shikkha tumi aj hoye gechho bikri Iskule jay khoka shudhu pete chakri. Shikkha jodi kore manuske nitiban Tobe keno somaje chhoto-boro byabodhan, Shikkhata aj jeno matha kata buno hati Lakh taka tuition fees nebe varsity. Vebe dekho prithibite tumi koto nirupay Taka nai hato tai footpate khali pay, Jibonta theke jeno sukhi tumi gechho churi Beche achho kono mote diye jeno hamaguri. Ajker poth shishu chetonay kore hisu Pet jar khali take niti kotha bola michhu, Aj ei porinoti er dayi amrai Swarther chorchay nijeder kamrai. Ami Rana amar sobta jana Amar moto achhe hajar Rana, Ek gan geye ami aj viral Baki Ranader bolo ki hobe kal? Tumi Rana tomar sobta jana Tomar moto achhe hajar Rana, Ek gan geye tumi aj viral Baki Ranader bolo ki hobe kal?

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ki Manush Banaila Bhobe

কী মানুষ বানাইলা ভবে

Tabib Mahmud

"কী মানুষ বানাইলা ভবে জানেনা কাল কী হবে তবু ভাবে সারাক্ষণ রে দয়াল যেনো সে বাচবে আজীবন"

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Melancholic

Ei Ki Prithibi Sei

এই কি পৃথিবী সেই

Aparesh Lahiri

"এই কি পৃথিবী সেই ? যেথায় আশার আলো ছলনা করে চোখের পাতায় কান্না যে শুধু ঝরে তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?"

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Melancholic

Hawker

হকার

LRB

"পেপার পেপার পেপার পেপার একটি হকার কেউ নেই তার সকাল হলেই ছুটোছুটি"

Discussion

Public comments for Gully Boy 2 are available on the discussion page.

View discussion