গুরুপদে ডুবে থাক রে আমার মন।
গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারণ।।
গুরু-শিষ্য এমনই ধারা
চাঁদের কোলে থাকে তারা
আয়নাতে লাগায়ে পারা
দেখে ত্রিভুবন।।
শিষ্য যদি হয় কায়েমী
কর্ণে দেয় মন্ত্রদানী
গুরু নিজ নামে হয় চক্ষুদানী
নইলে অন্ধ দুই নয়নে।।
ঐ দেখা যায় আন্কা লহর
অচিন মানুষ অচিন শহর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
জনম গেল অকারণ।।
Discussion
Public comments for Gurupode Dube Thak Re Amar Mon are available on the discussion page.
View discussion