Back to Library
Philosophical

হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী Hay Chirodin Pushlam Ek Ochin Pakhi

Lalon Shah

Read Hay Chirodin Pushlam Ek Ochin Pakhi in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী।
ভেদ পরিচয় দেয় না আমায়,
ঐ দেখে ঝরে আঁখি।

পাখি বুলি বলে শুনতে পাই
রূপ কেমন দেখি না ভাই
এতো বিষম ঘোর দেখি।
চিনাল পেলে চিনে নিতাম
যেত মনের ঢুকঢুকি৷৷

পুষে পাখি চিনলাম না
এ লজ্জা তো যাবে না
আজ উপায় করি কি।
পাখি কখন যাবে উড়ে
ধূলি দিয়ে দুই চোখি৷

আছে নয় দুয়ার এই খাঁচাতে
যায় আসে পাখি কোন পথে
চোখে দিয়ে রে ভেল্কি।
সিরাজ সাঁই কয়, বয়ে লালন রয়
ফাঁদ পেতে ঐ পথমুখী।।

Read in Banglish
Hay chirodin pushlam ek ochin pakhi. Bhed porichoy dey na amay, Oi dekhe jhore ankhi. Pakhi buli bole shunte pai Rup kemon dekhi na bhai Eto bishom ghor dekhi. Chinal pele chine nitam Jeto moner dhukdhuki. Pushe pakhi chinlam na E lojja to jabe na Aj upay kori ki. Pakhi kokhon jabe ure Dhuli diye dui chokhi. Ache noy duyar ei khachate Jay ase pakhi kon pothe Chokhe diye re bhelki. Siraj Sai koy, boye Lalon roy Phand pete oi pothmukhi.

Related songs

More songs you may enjoy.

Devotional

Gopone Royeche Khoda

গোপনে রয়েছে খোঁদা

Lalon Shah

"কাম গোপন, প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইলো জানাজানি ৷"

Devotional

Se Prem Samanye Ki Jana Jay

সে প্রেম সামান্যে কি জানা যায়

Lalon Shah

"সে প্রেম সামান্যে কি জানা যায় যে প্রেম সেধে গৌর হলেন বাঁকা শ্যামরায়।।"

Philosophical

Shohore Sholo Jona Bombete

শহরে ষোল জনা বোম্বেটে

Lalon Fakir

"শহরে ষোল জনা বোম্বেটে করিয়ে পাগলপারা নিলো তার সব লুটে।।"

Devotional

Shuddho Premer Premi Je Jon Hoy

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়

Lalon Shah

"শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়, মুখে ক’ক বা না ক’ক নয়ন দেখলে চেনা যায়।।"

Philosophical

Ke Tomare E Besh Vushon

কে তোমারে এ বেশ ভূষণ

Lalon Shah

"কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি। জিন্দা দেহে মরার বসন খিলকা তাজ আর ডোর কোপিনী।।"

Philosophical

Khachar Bhitor Ochin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি

Lalon Shah

"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।।"

Discussion

Public comments for Hay Chirodin Pushlam Ek Ochin Pakhi are available on the discussion page.

View discussion