হায় গৌরচান্দ গো গেলো কুলমান।।ধু।।
জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
এগো রূপ দেখি হইয়াছি পাগল আমার ফিরে না নয়ন গো।
গৌরায় কি ভঙ্গিমা জানে মনপ্রাণ সহিতে টানে গো
এগো তিলক মাত্র না দেখিলে বাঁচে না পরান গো–।
ভাইবে রাধারমণ গৌররূপে নিয়ন জলে গো
এগো বিজুলীর চটক যেন উড়াইল পরান গো।
Discussion
Public comments for Hay Gourchando Go Gelo Kuloman are available on the discussion page.
View discussion