হে বারে খোদা মোর ফরিয়াদ তব দরবারে।
করিয়না কুপথগামী, সুপথ সদায় দেখাও মোরে।।
পড়িতে এই পাঞ্জেগানা,হতভাগার মন চলে না
সদায় আমার এই পার্থনা, আছ যদি হৃদয় পুরে।।
থাক যদি মাখামাখি, তবে কেন এত ডাকি
ফুটাইয়া দাও জ্ঞানের আঁখি,সোজা রাস্তা দেখাও মোরে।।
ভালো মন্দ তোমার কৃপায়, দোযখ-বেহেস্ত তুমি তথায়
যথায় ইচ্ছা রাখ তথায়,ভয় কি আছে থাকতে ঘরে।।
আমার বলতে আমি তো নাই, সকল ধর্মে বলিছে তাই
রজ্জব কয় আর কোন ভয় নাই,বিশ্বব্যাপী আছ জুড়ে।।
Discussion
Public comments for He Bare Khoda Mor Foriyad Tobo Dorbare are available on the discussion page.
View discussion