খাতুনে জান্নাত মাতা ফাতেমা আমার
এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার।।
তুমি নবীর নন্দিনী, এই জগৎ তরাবে বলে কোরআনে শুনি
ভব সিন্ধু পারের বেলা,তরনী আমার।।
শুনি হাশরের দিনে, নেকি বদীর ওজন হবে তলে মিজানে
এই পাপী উম্মতের জন্য, কাঁদিবে হাজার।
দোযখের দ্বারে,কাঁদিয়া বলিবে সেই দিন,দোযখ দাও মোরে,
তবু না দিব দোযখ পুত্রগণ আমার।।
পাপী রজ্জবে ডাকে, দুগ্ধ দিয়েছ মা যদি তোমারই বুকে
আমি কি শুধিতে পারি, তোমার দুধের ধার।।
Discussion
Public comments for Khatune Jannat Mata Fatima Amar are available on the discussion page.
View discussion