Back to Library
Devotional

পঞ্চ রসে রাখাল বেশে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে Poncho Rose Rakhal Beshe Futlo Phul Abdullahar Ghore

Rajjab Ali Dewan

Poncho Rose Rakhal Beshe Futlo Phul Abdullahar Ghore lyrics by Rajjab Ali Dewan. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

পঞ্চ রসে রাখাল বেশে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে
চিনতে কয়জন পারে তারে, চিনতে কয় জন পারে।
ছিল সে ফুল আরশেতে, কেহ না পারে চিনিতে,
কলির জীব উদ্ধারিতে, মানুষের বেশ ধরে
আচম্বিতে ফুটিল ফুল মক্কারই শহরে,
তারে মা আমেনায় চিনলো নারে রাখিয়া আপন জঠরে।

কিঞ্চিত চিনে মা হালিমায় কোলে নিয়ে দুগ্ধ খাওয়ায়,
নবীকে পালিয়ে ছিলেন অতি যতন করে।
ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে,
জীবে তারে চিনতে নারে জ্ঞান নয়ন না ফুটলে পরে।।

নবীর বয়স যখন পূর্ণ হল, খোদেজায় চিনতে পারল,
নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে।
বকরী চরাইতে গেলেন মাঠের উপরে এবার
দোতলায় থেকে খোদেজা জ্ঞান নয়নে লক্ষ্য করে।।

পাখি-এ পাখা দিতেছে, সর্পে ছত্তর ধরেছে,
দোতলায় থেকে খোদেজা আশ্চর্য্য রূপ হেরে।
বাজিল ইসলামের ডংকা মমিনের অন্তরে,
এবার খোদেজায় হইয়া সোজা স্বামী বলে স্বীকার করে।।

পঞ্চ রসে ভাসিয়া পাঞ্জাতন, শানে আসিয়া
দুইয়ের ডানে পাঁচ বসাইয়া পঁচিশের মিল করে।
আল্লা রাসুল আছে বসা পঁচিশ বন্দের ঘরে,
ভেবে রজ্জব বলে চিনা যাবে, পঞ্চ তত্ত্বের বিচার করে।।

Read in Banglish
Poncho rose rakhal beshe futlo phul Abdullahar ghore Chinte koyjon pare tare, chinte koy jon pare. Chilo she phul arshete, keho na pare chinite, Kolir jibe uddharite, manusher besh dhore Achombite phutilo phul Mokkar-i shohore, Tare ma Amenay chinlo nare rakhiya apon jothore. Kinchit chine ma Halimay kole niye dugdho khaoyay, Nobike paliye chilen oti joton kore. Bhokter basona purno korte ashilen tar ghore, Jibe tare chinte nare gyan noyon na phutle pore. Nobir boyosh jakhon purno holo, Khodejay chinte parlo, Nobike rakhiya dilo apanari ghore. Bokri choraite gelen math-er upore ebar Dotola theke Khodeja gyan noyone lokkho kore. Pakhi-e pakha diteche, sorpe chottor dhoreche, Dotola theke Khodeja aschorjo rup here. Bajilo Islamer dongka mominer ontore, Ebar Khodejay hoiya shoja swami bole shikar kore. Poncho rose bhashiya Panjatan, shane ashiya Duiyer dane panch boshaiya pochisher mil kore. Allah Rasul ache bosha pochish bonder ghore, Vebe Rajjab bole china jabe, poncho totter bichar kore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Adam Shohor Mokka Nogor

আদম শহর মক্কা নগর, ফুটল কিসের ফুল

Rajjab Ali Dewan

"আদম শহর মক্কা নগর, ফুটল কিসের ফুল আঁধারে দিয়েছে আলো ব্রহ্মান্ড আকুল।।"

Devotional

He Bare Khoda Mor Foriyad Tobo Dorbare

হে বারে খোদা মোর ফরিয়াদ তব দরবারে

Rajjab Ali Dewan

"হে বারে খোদা মোর ফরিয়াদ তব দরবারে। করিয়না কুপথগামী, সুপথ সদায় দেখাও মোরে।। পড়িতে এই পাঞ্জেগানা,হতভাগার মন চলে না সদায় আমার এই পার্থনা, আছ যদি হৃদয় পুরে।।"

Devotional

Mon Bolbo Ki Tomare

মন বলব কি তোমারে

Rashid Uddin

"মন বলব কি তোমারে ॥ এলে ভবে, যাইবে কবে, একদিন নি তোর মনে পড়ে । করবে নামাজ বন্দেগি, অজুদ তোমার হবে নেকি বিনয় ডাকবে খাকি, আয় তুই আমার ঘরে।"

Devotional

Pawro Lailaha Illallahu Noksha Jar Ache Dile

পড় লাইলাহা ইল্লাল্লাহু নকসা যার আছে দীলে

Rajjob Ali Dewan

"পড় লাইলাহা ইল্লাল্লাহু নকসা যার আছে দীলে । আল্লাহ হক রাছুলুল্লাহ সঙ্গেতে মিলে ।। চাপা জবা মালতী আরো ফুটে গোলাপ ফুল।"

Devotional

Ghure Bhuban Payna Se Dhon

ঘুরে ভুবন পায়না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে

Rajjab Ali Dewan

"ঘুরে ভুবন পায়না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে জ্ঞান নয়ন না ফুটিলে, জ্ঞানের বাতি না জ্বালিয়ে।।"

Devotional

Khatune Jannat Mata Fatima Amar

খাতুনে জান্নাত মাতা ফাতেমা আমার

Rajjab Ali Dewan

"খাতুনে জান্নাত মাতা ফাতেমা আমার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার।। তুমি নবীর নন্দিনী, এই জগৎ তরাবে বলে কোরআনে শুনি"

Discussion

Public comments for Poncho Rose Rakhal Beshe Futlo Phul Abdullahar Ghore are available on the discussion page.

View discussion