Back to Library
Revolutionary

হে শোনো খবর আজ কবর খোঁড়া বন্ধ আছে He Shono Khobor

Pratul Mukhopadhyay

He Shono Khobor lyrics by Pratul Mukhopadhyay (1994). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

হে শোনো খবর আজ কবর খোঁড়া বন্ধ আছে
তাই মরছি ভাই মরব না
লাশ হয়ে আর পচবো না
হে শোনো খবর আজ কবর খোড়া বন্ধ আছে |

হিমঘরে থরে থরে পড়ে থেকে লাভ নেই লোকশান
তার চেয়ে সজীব রোদেতে শানিয়ে ধারালো কর এ জান
সেই ধারে কাটি ধান কাটি পাপ
কাটি জিভ সব বিষধর সর্পদের
সব বিষধর সর্পদের

এ শোনো খবর—
এ শোনো খবর আজ ছন্দপতন বন্ধ আছে
তাই বেসুর গান গাইব না তাই বেতাল বেচাল চাইব না |

এ শোনো খবর—–
সুরহীন সব অসুর বংশ ধ্বংস করে দে আজ
ছন্দে ছন্দে ছলকিয়ে এসো ঝড়ের ঘোরেতে হানি বাজ
সেই বাজে পুড়ে যাক্ জ্বলে যাক্
টলে যাক সব অশুভর খানদান
সব অশুভর খানদান
সব অশুভর খানদান ||

এ শোনো খবর আজ কবর খোড়া বন্ধ আছে
এ শোনো খবর ভোরের বাতাসে আজ ঝড় উঠেছে
এ ঝড় ঝলমলতার চামচে না
তাই থামবে না আর থামছে না |

Read in Banglish
He shono khobor aj kobor khora bondho ache Tai morchi bhai morbo na Lash hoye ar pochbo na He shono khobor aj kobor khora bondho ache | Himghore thore thore pore theke labh nei lokshan Tar cheye sojib rodete shaniye dharalo koro e jan Shei dhare kati dhan kati pap Kati jib shob bishodhor sorpoder Shob bishodhor sorpoder E shono khobor— E shono khobor aj chondopoton bondho ache Tai beshur gaan gaibo na tai betal bechal chaibo na | E shono khobor—– Shurhin shob ashur bongsho dhongsho kore de aj Chonde chonde cholkiye esho jhorer ghorete hani baj Shei baje pure jak jwole jak Tole jak shob oshubhor khandan Shob oshubhor khandan Shob oshubhor khandan || E shono khobor aj kobor khora bondho ache E shono khobor bhorer batashe aj jhor utheche E jhor jholmoltar chamche na Tai thambe na ar thamche na |

Related songs

More songs you may enjoy.

Resilient

Saper Mathay Pa Diye Se Nache

সাপের মাথায় পা দিয়ে সে নাচে

Pratul Mukhopadhyay

"সাপের মাথায় পা দিয়ে সে নাচে, কান্না কেন, কান্না কেন তোর? বন্যা, খরা, মড়ক বুকে বাঁচে ভাবনা কেন, ভাবনা কেন তোর?"

Awakening

Chhele Ghumalo Para Juralo

ছেলে ঘুমালো পাড়া জুড়ালো

Pratul Mukhopadhyay

"ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।।"

Socially Conscious

Chhoto Chhoto Duto Pa Chhoto Dui Hat

ছোট ছোট দুটো পা ছোট দুই হাত

Pratul Mukhopadhyay

"ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত দু’টাকায় খেটে খায় ভোর থেকে রাত।। গালি খায়, লাথি খায় করে মাথা হেঁট তার দিকে চেয়ে রয় কত খালি পেট"

Philosophical

Jonmile Morite Hobe

জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই

Pratul Mukhopadhyay

"জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে, সব মরণ নয় সমান।।"

Poignant

Nyangto Chele Akashe Hat Baray

ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়

Pratul Mukhopadhyay

"ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায় যদিও তার খিদেয় পুড়ছে গা ফুটপাথে আজ লেগেছে জোছনা।"

Protest

Ora Bhoy Peyechhe Robson

ওরা ভয় পেয়েছে রবসন

Ajit Pandey

"ওরা ভয় পেয়েছে রবসন ভয় রাত্রি প্রভাত হবার ভয় রূপের, ভয় শব্দের, ভয় স্পর্শের।"

Discussion

Public comments for He Shono Khobor are available on the discussion page.

View discussion