নওজোয়ান নওজোয়ান বিশ্বে জেগেছে নওজোয়ান
কোটি প্রাণ একই প্রাণ একই স্বপ্নে মহীয়ান
তুচ্ছ ভয় সন্ত্রাসের রক্ত পিপাসু দানবের
একতার হিম্মতের শান্তি শপথে বলীয়ান।।
আমাদের মুক্তি স্বপ্নে সূর্যে রং লাগে
যৌবনেরই অভ্যূদয়ে হিমালয় জাগে
আমাদের শান্তি মিছিলে সিন্ধু চলমান
যুদ্ধ খোর সভ্যতার শত্রুরা সাবধান।।
আমরা মিলেছি মানবতার মহত্বে গরিমায়
মজুরে কিষাণে মধ্যবিত্তে সারা দুনিয়ায়
সাধ্য কোন দুশমনের যুদ্ধ ফের বাধায়
রক্তের তান্ডবে বিশ্ব ফের মাতায়
সারা দুনিয়ায়।।
আমরা মরূর ধূলিতে স্বর্গ উদ্যান গড়ি
শ্মশানে-মশানে মরণ বিজয়ী সভ্যতা গড়ি
ধরনীর আর্তনাদ হাসিতে ভরি
সখ্যেরও সঙ্গীতে বিশ্ব মুখরি
সভ্যতা গড়ি।।
Discussion
Public comments for Noojowan Noojowan Bishwe Jegeche Noojowan are available on the discussion page.
View discussion