Back to Library
Romantic

হিয়ামাঝে গোপনে হেরিয়ে তোমারে Hiyamajhe Gopone Heriye Tomare

Rabindranath Tagore

Read Hiyamajhe Gopone Heriye Tomare in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

হিয়ামাঝে গোপনে হেরিয়ে তোমারে
ক্ষণে ক্ষণে পুলক যে কাঁপে কিশলয়ে,
কুসুমে কুসুমে ব্যথা লাগে॥

বিজনে একাকী বসিয়া নিভৃতে
হে সুন্দর, নিখিল-ভুবন-বিমোহনা,
জাগিয়ে হৃদয়ে তব রূপ জাগে॥

অনিমেষ নয়নে চাহিলে চরণে
ম্রিয়মাণ নয়ন অমল-কিরণে,
বদন ধুইয়ে যায় আঁখি-রাগে॥

Read in Banglish
Hiyamajhe gopone heriye tomare Khone khone puloko je kape kisholoye, Kusume kusume byatha lage. Bijone ekaki bosiya nibhrite He sundoro, nikhilo-bhubono-bimohona, Jagiye hridoye tobo rupo jage. Onimesho noyone chahile chorone Mriyomano noyono omolo-kirone, Bodono dhuiye jay ankhi-rage.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Obelay Jodi Esecho Amar Bone

অবেলায় যদি এসেছ আমার বনে

Rabindranath Tagore

"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"

Romantic

Se Ashe Dhire

সে আসে ধীরে

Rabindranath Tagore

"সে আসে ধীরে, যায় লাজে ফিরে। রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী রিনিঝিনি-ঝিন্নীরে॥"

Romantic

Sunil Sagarer Shyamol Kinare

সুনীল সাগরের শ্যামল কিনারে

Rabindranath Tagore

"সুনীল সাগরের শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥ এ কথা কভু আর পারে না ঘুচিতে, আছে সে নিখিলের মাধুরীরুচিতে।"

Romantic

Aj Jemon Kore Gaichhe Akash

আজ যেমন ক’রে গাইছে আকাশ

Rabindranath Tagore

"আজ যেমন ক’রে গাইছে আকাশ তেমনি ক’রে গাও গো ।। আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো ।।"

Romantic

Aji Godhuli Logone

আজি গোধূলিলগনে

Rabindranath Tagore

"আজি গোধূলিলগনে এই বাদলগগনে তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি- ‘সে আসিবে’ আমার মন বলে সারাবেলা"

Soulful

Bujhechi Ki Bujhi Nai

বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই

Rabindranath Tagore

"বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই ॥ ভোরের আলোয় নয়ন ভ'রে নিত্যকে পাই নূতন করে,"

Discussion

Public comments for Hiyamajhe Gopone Heriye Tomare are available on the discussion page.

View discussion