সেই দুটি চোখ কোথায় তোমার Sei Duti Chokh Kothay Tomar

সেই দুটি চোখ কোথায় তোমার
যেই দুটি চোখ দিয়ে
প্রথম আমারে তুমি দেখেছো

সেই দুটি হাত কোথায় তোমার
যেই দুটি হাত দিয়ে
ইশারাতে তুমি কতো ডেকেছো

রেখেছিলে তুমি হাত এই হাতে
ঘুরেছি দুজনে জোছনা রাতে
ভুলে কি গেছো তুমি সেই কথাটি
যে কথাটি চুপি চুপি কানে কানে বলেছো

চোখে তুমি স্বপ্ন এঁকে কত রাখতে
বকুলের মালা কত গেঁথে তুমি রাখতে
মনে কি পড়ে না সেই ফুলে ভরা পথটি
যেই পথ দিয়ে তুমি হাত ধরে কত আমার চলেছো

বাংলিশ/Banglish

Sei duti chokh kothay tomar Jei duti chokh diye Prothom amare tumi dekhecho Sei duti hat kothay tomar Jei duti hat diye Ishara-te tumi koto dekecho Rekhechile tumi hat ei hate Ghurechi du-jone jochona rate Bhule ki gecho tumi sei kothati Je kothati chupi chupi kane kane bolecho Chokhe tumi shopno eke koto rakhte Bokuler mala koto genthe tumi rakhte Mone ki pore na sei fule bhora poth-ti Jei poth diye tumi hat dhore koto amar cholecho

Discussion

Public comments for Sei Duti Chokh Kothay Tomar are available on the discussion page.

View discussion