আমার প্রার্থনা এই,
এই দুঃখের কাছে নত যেন না হই।
নিজেকে ধরে রাখি
জীবনের মাঝে।
আমার প্রার্থনা এই,
আবার যেন যাই
জলের কিনারায়
স্বর্গের সিঁড়িটা যেন চিনতে পারি।
আমার প্রার্থনা এই,
পৃথিবীর সব ক্রোধ
এক ঝড়ের রাতে
ফেলে দিই
সমুদ্রের জলের গভীরে।
আমার প্রার্থনা এই,
আবার যেন যাই
জলের কিনারায়
স্বর্গের সিঁড়িটা যেন চিনতে পারি।
Discussion
Public comments for Iccha are available on the discussion page.
View discussion