ইমান খাঁটি রাখিয়া নামাজ পড়ো গিয়া
ওরে ভাই মমিন নামাজ পড়ো গিয়া
ইমান বিনে কিসে নামাজ
মূল যে গুরবালিয়া।।
লম্বা দাড়ি রাইখা মমিন
সুন্নত আদায় করিয়া
তবে কেন অন্যের ঘরের
দরজা লও টানিয়া - ওরে ভাই মমিন।।
পাঞ্জাবি পড়েছ বড়
বড় টুপি দিয়া
কোন আলেম সেজে বেড়াও
ঘরের মা মারিয়া – ওরে ভাই মমিন।।
বাপকে দিয়া করাও তুমি
কঠিন কর্ম মিয়া
কেমন নামাজি সাজো
অন্যের মন ভাঙিয়া - ওরে ভাই মমিন।।
নামাজ তোমার সত্য হবে
শুনো মন দিয়া
সত্য যাপন করো যদি
আল্লাহর পথ চিনিয়া - ওরে ভাই মমিন।।
Discussion
Public comments for Iman Khati Rakhiya Namaj Poro Giya are available on the discussion page.
View discussion