হঠাৎ তোমার সাথে দেখা
রাস্তাগুলো যায় ফুরিয়ে
একলা আমি চলতে গিয়ে
হাতটা তোমার দাও বাড়িয়ে
মনটা কেন কেমন করে
ইচ্ছেগুলো যায় উড়িয়ে
তোমার সাথে স্বপ্ন দেখি
দু চোখ মেলে তাকিয়ে
বুকের ভেতর ভিড় করে যে
কত কথা আনমনে
সব কথা কি বলা চলে
বলনা তুমি আমায় গোপনে
হারিয়ে যেতে ইচ্ছে করে
তোমার ওই নীল আকাশে
সারাক্ষণ ওই মিষ্টি হাসি
লেগে থাকে মুখে তোমার পাশে
Discussion
Public comments for Jaay Phuriye are available on the discussion page.
View discussion