জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী,
কাঁদে ধরা দুখ-জরজর!
জাগো গৌরী, জাগো হর॥
আজি শস্য-শ্যামা তোদের কন্যা
অন্নবস্ত্রহীনা অরণ্যা,
সপ্তসাগর-অশ্রু-বন্যা
কাঁপিছে বুকে থরথর॥
আর সহিতে পারি না অত্যাচার,
লহো এ অসহ ধরার ভার।
গ্রাসিল বিশ্ব লোভদানব,
হা হা স্বরে কাঁদিছে মানব,
জাগো ভৈরবী জাগো ভৈরব
ত্রিশূল খড়্গ ধরো ধরো॥
Discussion
Public comments for Jago He Rudra Jago Rudrani are available on the discussion page.
View discussion