Back to Library
Philosophical

জান না রে মন Jan Na Re Mon

Lalon Shah

Read Jan Na Re Mon in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

জান না রে মন,
বাজি হারলে তখন লজ্জায় মরণ
শেষে রে আর কাঁদিলে কি হয়।
খেলা খেল মন খেলারু
ভাবিয়া শ্রীগুরু
অধঃপাতে মারা যেন নাহি যায়।।

এ দেশেতে যত জুয়াচুরি খেলা,
টোটকা দিয়ে ফটকায় ফেলে রে মন-ভোলা,
তাই বলি মন তোমারই
খেলা খেল হুঁসিয়ারী
নয়নে নয়নে বাঁধিয়ে সদায়।।

চোরের সঙ্গে মন খাটে না ধর্ম দাঁড়া,
হাতের অস্ত্র কভু করো না হাতছাড়া,
অনুরাগের অস্ত্র ধরে
দুষ্ট দমন করে
স্বদেশে গমন কররে ত্বরায়।।

চুয়ানী বাঁধিয়ে খেলে যেবা জনা,
সাধ্য কি তার অঙ্গে দিতে পারে হানা,
লালন বলে আমি
তিন তেরো না জানি
বাজি সেরে যাওয়া ভার হল আমায়।।

Read in Banglish
Jan na re mon, baji harle tokhon lojjay moron sheshe re ar kadile ki hoy. khela khel mon khelaru bhabiya sriguru adhopaate mara jeno nahi jay. e deshete joto juachuri khela, totka diye photkay phele re mon-bhola, tai boli mon tomari khela khel hushiari noyone noyone badhiye soday. chorer songe mon khate na dhormo dara, hater ostro kobhu koro na hatchara, anurager ostro dhore dushto domon kore swodeshe gomon korre tworay. chuani badhiye khele jeba jona, sadhya ki tar onge dite pare hana, lalon bole ami tin tero na jani baji sere jawa bhar holo amay.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Khul Ne Kene Se Dhon

খুল নে কেনে সে ধন

Lalon Shah

"খুল নে কেনে সে ধন, (ও তার) গায়ক বিনে। (কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী, (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।"

Mystical

Lila Dekhe Lage Bhoy

লীলা দেখে লাগে ভয়

Lalon Shah

"লীলা দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ডেঙ্গা বেয়ে যায়। আবহায়াত নাম গঙ্গা সে যে সংক্ষেপে কেউ দেখে বুঝে"

Philosophical

Sadhya Ki Re Amar Se Rup Chinite

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে

Lalon Shah

"সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে।। ঘরে ঈষাণ কোণে হামেশ ঘড়ি সেই নড়ে কি আমি নড়ি"

Spiritual

Se Bhab Uday Na Hole

সে ভাব উদয় না হলে

Lalon Shah

"সে ভাব উদয় না হলে কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে।"

Philosophical

Se Kotha Ki Kobar Kotha

সে কথা কি কবার কথা

Lalon Shah

"সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে। অমাবস্যায় পূর্ণশশী পূর্ণিমাতে অমাবস্যে।"

Discussion

Public comments for Jan Na Re Mon are available on the discussion page.

View discussion