Back to Library
Devotional

জননী, তোমার করুণ চরণখানি Janani, Tomar Korun Choronkhani

Rabindranath Tagore

Read Janani, Tomar Korun Choronkhani in Bengali and Banglish transliteration.

Updated

Lyrics

জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥

জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।

তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।

জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥

Read in Banglish
Janani, tomar korun choronkhani Herinu aaji e orunkiron rupe. Janani, tomar moronhoron bani Nirob gogone bhori uthe chupe chupe. Tomare nomi he sokol bhubon-majhe, Tomare nomi he sokol jibon-kaje; Tonu mon dhon kori nibedon aaji Bhoktipabon tomar pujar dhupe. Janani, tomar korun choronkhani Herinu aaji e orunkiron rupe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Gao Beena Beena Gao Re

গাও বীণা– বীণা, গাও রে

Rabindranath Tagore

"গাও বীণা-- বীণা, গাও রে। অমৃতমধুর তাঁর প্রেমগান মানব-সবে শুনাও রে। মধুর তানে নীরস প্রাণে মধুর প্রেম জাগাও রে ॥"

Devotional

Sangsare Kono Bhoy Nahi Nahi

সংসারে কোনো ভয় নাহি নাহি

Rabindranath Tagore

"সংসারে কোনো ভয় নাহি নাহি-- ওরে ভয়চঞ্চল প্রাণ, জীবনে মরণে সবে রয়েছি তাঁহারি দ্বারে ॥"

Patriotic

Je Tomay Chhare Chharuk

যে তোমায় ছাড়ে ছাড়ুক

Rabindranath Tagore

"যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা! আমি তোমার চরণ— মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা॥"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Patriotic

Sarthak Janam Amar

সার্থক জনম আমার

Rabindranath Tagore

"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে॥"

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Discussion

Public comments for Janani, Tomar Korun Choronkhani are available on the discussion page.

View discussion