জানি আমার সাধনা নাই আছে তবু সাধ,
তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ।।
চকোর নহি মেঘও নহি
আপন ঘরে বন্দী রহি’
আমি শুধু মনকে কহি–
কাঁদ নিশি দিন কাঁদ।।
কূল-ডুবানো জোয়ার কোথা পাব হে সুন্দর?
হে চাঁদ, আমি সাগর নহি, পল্লী-সরোবর।
আমি পল্লী -সরোবর।
নিশীথ-রাতে আমার নীরে,
প্রেমের কুমুদ ফোটে ধীরে,
মোর ভীরু প্রেম যেতে নারে
ছাপিয়ে লাজের বাঁধ।।
Discussion
Public comments for Jani Amar Sadhona Nai Ache Tobu Sadh are available on the discussion page.
View discussion