জানি না… জানি না.. জানি না
দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু’ডানায়
জানি না, কেন তা জানি না,
জানি না, কেন তা জানি না।
জানি না… জানি না.. জানি না।
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময়
মেনে নেয় তার পরাজয়,
জীবন পড়ে ধুলোতে, হারিয়ে সঞ্চয়।
যার কথা ভাসে, মেঘলা বাতাসে
তবুও সে দূরে তা মানি না,
জানি না, কেন তা জানি না,
জানি না, কেন তা জানি না,
জানি না, কেন জানি না।
রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়,
শুকনো পাতার নুপুরে
কে যেন ডেকে যায়।
যার উষ্ণ আঁচে, ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙ্গে তা মানি না,
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না।
জানি না, কেন জানি না।
Discussion
Public comments for Janina Keno Ta Janina are available on the discussion page.
View discussion