Back to Library
Nostalgic

জন্মভূমি Janmabhumi

Moushumi Bhowmik

Read Janmabhumi in Bengali and Banglish transliteration, from Ekhono Golpo Lekho.

Updated

Release

2000

গীতিকার
মৌসুমী ভৌমিক
কণ্ঠশিল্পী
মৌসুমী ভৌমিক
ধরণ
আধুনিক
Lyrics

কাজের শেষে ঘরে ফেরা মানুষ
দিনের শেষে ঘরে ফিরে চলে
সূর্য তখন অস্ত গেছে বুঝি
পাখিরা সব ওড়ে দলে দলে

একদিন, এক সন্ধ্যারাতে আমি
তোমায় দেখে ভেবেছিলাম, জেনো,
ও কাজের শেষে ঘরে ফেরা মানুষ
তুমি আমার মুখের গল্পরেখা চেনো

ক্লান্ত ডানা গুটিয়ে রেখে তুমি
গাড়ির ভিড়ে একলা বসে আছ
আবার যখন চোখ তুলেছি আমি
দেখি কোথায় তুমি হারিয়ে যেন গেছ

হয়তো …
হয়তো তুমি ভিড়ের মধ্যে থাকো
অনেক মানুষ অনেক রকম মায়া
এক আধ ঝলক ঘরে ফেরার স্রোতে
ক্লান্ত শ্রান্ত কালো মুখে ছায়া

তুমি হয়তো গানের শরীর হবে
ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি
এই শহরে তোমার মুখে আমি
দেখি আমি আমার জন্মভূমি

তুমি আমার গানের শরীর হবে
ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি
এই প্রবাসে তোমার মুখে আমি
দেখি আমি আমার জন্মভূমি
হয়তো …

Read in Banglish
Kajer sheshe ghore phera manush Diner sheshe ghore phire chole Surjo tokhon osto geche bujhi Pakhira shob ore dole dole Ekdin, ek shondhyarate ami Tomay dekhe bhebhechilam, jeno, O kajer sheshe ghore phera manush Tumi amar mukher golporekha cheno Klanto dana gutiye rekhe tumi Garir bhire ekla boshe acho Abar jokhon chokh tulechi ami Dekhi kothay tumi hariye jeno gecho Hoyto … Hoyto tumi bhirer modhye thako Onek manush onek rokom maya Ek adh jholok ghore pherar srote Klanto shranto kalo mukhe chaya Tumi hoyto ganer shorir hobe Bhirer kone gutiye thako tumi Ei shohore tomar mukhe ami Dekhi ami amar janmabhumi Tumi amar ganer shorir hobe Bhirer kone gutiye thako tumi Ei probashe tomar mukhe ami Dekhi ami amar janmabhumi Hoyto …

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Ami Shunechi Sedin Tumi

আমি শুনেছি সেদিন তুমি

Moushumi Bhowmik

"আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।"

Melancholic

Ek Ekta Din Boro Eka Lage

এক একটা দিন বড় একা লাগে

Moushumi Bhowmik

"এক একটা দিন বড় একা লাগে ।। ঘুম চোখ খুলে দেখি-ভোর নেই আর , ভালো করে সকালটা, পাওয়া হয় না।"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Discussion

Public comments for Janmabhumi are available on the discussion page.

View discussion