জানতে আদম সফির আদ্য কথা।
না দেখে আজাজিল, সে তো গঠল আদম
কিরূপ সে তা।
আনিয়ে জেদ্দার মাটি
গঠিল বোরকা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন চিজে তার গঠিল আত্মা।
সেই সে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হেতনে কল জুড়ে
কীতি-কর্মা বসলো কোথা।
আদমি হলে আদম চেনে
ঠিক নামায় সে দেল-কোরানে
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরার সূতা।
Discussion
Public comments for Jante Adam Safir Adyo Kotha are available on the discussion page.
View discussion