যে ভাব গোপীর ভাবনা-
সামান্য মনের কাজ নয়
সে ভাব জানা।
গৌরাঙ্গ ভাব বেদের বিধি
গোপী ভাব অকৈতব নিধি
ডুবলে তাহে নিরবধি
রসিক জনা।
যোগীন্দ্র মুনীন্দ্র যারে
পায় না যোগ ধেয়ান করে
সেই কৃষ্ণ গোপীর দ্বারে
হয়েছে কেনা।
যেজন গোপীর অনুগত
জেনেছে সেই নিগূঢ় তত্ত্ব
লালন বলে, যাতে কিষ্ট
সদায় মগনা।।
Discussion
Public comments for Je Bhab Gopir Bhabna are available on the discussion page.
View discussion