Back to Library
Nostalgic

যে কটা দিন Je Kota Din

Anupam Roy

Je Kota Din lyrics by Anupam Roy (2011). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো।

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে,
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে,
ট্রাফিকের এই ক্যকোফোনি,
আমাদের স্বপ্ন চুষে খায়।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালবাসা,
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।

যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে,
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি,
যে যার নিজের দেশে,
আমরা স্রোত কুড়োতে যাই।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত,
নতুন আলুর খোসা আর এই ভালবাসা।

আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়ালঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি
তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি।

Read in Banglish
Je kota din tumi chile pashe Ketechilo noukar pale chokh rekhe, Amar chokhe thote gale tumi lege acho, Amar chokhe thote gale tumi lege acho. Jetuku rod chilo lukono megh Diye buni tomar shale bhalobasha, Amar angul hate kadhe tumi lege acho, Amar angul hate kadhe tumi lege acho. Tomar nokher dogay tibro premer mane Amio golpo sajai tomar kane kane, Takiye thaki hajar porda ora bikel Shohor dumre muchre thakuk onnyodike, Trafficker ei cacophony, Amader swapno chushe khay. Jebhabe joldi hat mekheche bhat Notun alur khosa aar ei bhalobasha, Amar deyal-ghori kantay tumi lege acho Amar deyal-ghori kantay tumi lege acho. Jemon joriyechile ghum ghum borof mashe Amio khunji tomay amar ashepayshe, Abar sondhye bela phire jaoa jahaj bhashi Buke pathor rakha aar mukhe rakha hasi, Je jhar nijer deshe, Amra srot kurote jai. Jebhabe joldi hat mekheche bhat, Notun alur khosa aar ei bhalobasha. Amar deyal-ghori kantay tumi lege acho Amar deyalghori kantay tumi lege acho. Je kota din tumi chile pashe Ketechilo noukar pale chokh rekhe, Amar chokhe thote gale tumi lege acho, Amar angul hate kadhe tumi lege acho, Tomar chokhe thote gale ami lege achi Tomar angul hate kadhe ami lege achi.

Related songs

More songs you may enjoy.

Romantic

Ei Meghla Dine Ekla

এই মেঘলা দিনে একলা

Anupam Roy

"এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।"

Nostalgic

Je Kawta Din (Reprise)

যে কটা দিন (রিপ্রাইজ)

Anupam Roy

"যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে, যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে,"

Melancholic

Jekhane Shurur Kotha Bolar Agei Shesh

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ

Anupam Roy

"যেখানে শুরুর কথা বলার আগেই শেষ সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস"

Romantic

Adore Theko

আদরে থেকো

Anupam Roy

"আমার ভাঙা ঘর-দোরে তোমার চলাচল দেখো বুকে ডেকে আনে গানের স্কুল। ঘামে ভেজা পথে যত অসুখের দল স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল।"

Soulful

Malachandan

মালাচন্দন

Anupam Roy

"তোমাকে কোথাও দেখেছি কোথায় দেখেছি যেন? তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?"

Melancholic

Mitthye Swapno

মিথ্যে স্বপ্ন

Anupam Roy

"মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা, ছিল কাব্যের মতোই স্বপ্নময়। ধীরে ধীরে ছেঁড়া পাতা, হয়ে গেল যা ছিল বাগ্ময়।"

Discussion

Public comments for Je Kota Din are available on the discussion page.

View discussion